![]() |
| অধ্যাপক ড. জামিলূর রেজা চৌধুরী |
প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, তথ্যপ্রযুক্তিবিদ—এরকম নানা পরিচয়েই তিনি সুপরিচিত। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পুরকৌশল বিভাগে স্নাতক ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবন শুরু করেন বুয়েটে প্রভাষক হিসেবে। পরবর্তীকালে পদোন্নতি পেয়ে অধ্যাপক হন। আশির দশক থেকে তিনি বুয়েটের কম্পিউটার সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রায় ৯ বছর। বর্তমানে কর্মরত রয়েছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য হিসেবে। http://archive.ittefaq.com.bd
